পোস্টগুলি

অনুপ্রেরণা ও অনুপ্রাণিত

 বিজ্ঞান শিক্ষা শিল্প সংস্কৃতির জগতে এমনকি স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদান অনেক।দুচোখ ভরা তাঁর স্বপ্ন।সেই স্বপ্নকে রূপ দিতে বাঙালি হাঁটেনি,দৌড়েছে।ঊনিশের ক্ষুদিরাম একুশের সুকান্ত বিনয় বাদল দীনেশ থেকে বিজ্ঞান সাহিত্য ক্রীড়া সব ক্ষেত্রে বাঙালির নিজের স্বপ্নপূরণের যে নিস্ঠা তা ভেবে গর্বিত হই।আজকের দিনে আজকের স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে এক প্রাণহীনতা আমাকে অবাক করে।তারা তিতি বিরক্ত অথচ এমন নয় যে ভীষণ পড়াশোনার চাপ।তারা ভালো কথার চাইতে মন্দ কথা মন্দ আলোচনায় বেশি আগ্রহী।ভালো কে সহ্য হয় না, কিসে নিজেদের ভালো তাও জানে না।সমাজ থেকে ভালো হবার ভালো মানুষ হবার প্রেরণা হারিয়ে যাচ্ছে।তারা অনুসরণ করার মত কাউকে পাচ্ছে না।বহুদূর থেকে শিক্ষকতা করতে গিয়ে সিলেবাস শেষ করার চাপে শিক্ষককুল প্রেরণার উৎসাহ পান না।আর করতে চাইলেও ছাত্র ছাত্রীরা দৃষ্টিভঙ্গি বলে'এই শুরু হলো'।আজকে ভালো মানুষ বলতে ধনী মানুষকে বোঝানো হয়।অথচ একসময় এই পরিবেশ ছিল না।বাঙালির ঘরে রান্নার চাল ছিল না তবু সে ছিল উদ্দীপ্ত।গ্রামের পাড়ার দাদা দিদিকে দেখে তাদের সাফল্য দেখে সে তাঁর কাছে সাফল্যের প্রেরনা নিতে যেত।কুপির আলোয় পড়ে, রোজ 16 ...